শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অতিরিক্ত ওজন কমাবে যে চা

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ওজন কমানোর জন্য অনেক কিছুই করে থাকেন আপনি। খাওয়ার রুটিন থেকে শুরু করে শরীরচর্চা সব কিছুই করছেন। তবুও কমছে না ওজন।
অনেকে জিরা পানির কথা শুনলেও জিরা চা হয়তো খাননি। আপনি জানেন কী? নিয়মিত জিরা চা পান করলে হজমশক্তি ভালো হয় ও ওজন নিয়ন্ত্রণে থাকে।

বিশেষজ্ঞরা বলেন, শরীরে জমে থাকা বর্জ্য পদার্থ পরিষ্কার করে হজম ক্ষমতা বাড়িয়ে দেয় জিরা। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন জিরা চা-

উপকরণ

পানি ২ কাপ, আস্ত জিরা ১ টেবিল চামচ, মধু আধা চা চামচ ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে জিরা হালকা গরম করে নিন। এবার এতে পানি দিয়ে ফুটান। পানি কমে এলে চুলা বন্ধ করে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এরপর নামিয়ে চা ছেঁকে নিন। স্বাদ বাড়াতে সামান্য মধু যোগ করতে পারেন তবে চিনি নয়।

প্রতিদিন সকালে যে চা আমরা নিয়মিত পান করি, তার পরিবর্তে এই জিরা চা খেতে পারেন। এতে আপনার অতিরিক্ত ওজন কমবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com