শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মুখরোচক বাঁধাকপির ডিম ভুনা

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : খাবারে স্বাদের পরিবর্তন আনতে ঘরেই তৈরি করতে পারেন বাঁধাকপির ডিম ভুনা।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন বাঁধাকপির ডিম ভুনা-

উপকরণ

ডিম ৫টি, বাঁধাকপি-কুচি ৪ কাপ, পেঁয়াজ-কুচি আধাকাপ, আদা ও রসুন বাটা ১ চা-চামচ, ধনে ও জিরা বাটা ১ চা-চামচ।
হলুদ ও মরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলা পরিমাণমতো। কাঁচা-মরিচ ৭,৮টি, ধনেপাতা-কুচি পরিমাণমতো। লবণ স্বাদমতো। আর তেল ও পানি পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

সিদ্ধ করা ডিম থেকে খোসা ফেলে লবণ, হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে মেখে হালকা করে গরম তেলে ভেজে নিন।

এরপর পেঁয়াজ-কুচি ও গরম মসলা দিয়ে বাদামি করে ভেজে আদা, রসুন, ধনে ও জিরা বাটা, হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে মাখা মাখা ঝোল তৈরি করুন। এরপর বাঁধাকপি কুচি দিয়ে ১৫ মিনিট অল্প আঁচে রান্না করতে হবে।

সিদ্ধ হয়ে এলে ডিমগুলো দিয়ে ১০ মিনিট রান্না করুন। এরপর কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে মাখা মাখা হলে চুলা থেকে নামিয়ে ফেলুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com