শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনাভাইরাস ঠেকাতে আমাজনে এক লাখ কর্মী নিয়োগ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : চীন থেকে গোটা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে সাত হাজার ১২৫ জন।

গত ২৪ ঘণ্টায় কেবল ইতালিতেই মারা গেছে ৩৪৯ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৪৭ জন বলে জানা গেছে। খবর বিবিসি ও রয়টার্সের। করোনার সংক্রমণ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বন্ধ হচ্ছে দোকানপাট ও অফিস। আর বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে অনেক প্রতিষ্ঠান।

করোনা সংক্রমণ মোকাবেলায় বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্সভিত্তিক প্ল্যাটফর্ম আমাজনে এক লাখ কর্মী নিয়োগ দিয়েছে। এ ছাড়া অঞ্চলভেদে কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার আমাজন কর্তৃপক্ষ এক অফিসিয়াল বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, করোনা মোকাবেলায় বিশেষ করে যুক্তরাষ্ট্রে নতুন করে এক লাখ কর্মী নিয়োগ দেয়া হবে। কারণ এ মুহূর্তে বাজারের মতো জনসমাগমপূর্ণ এলাকায় যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং অভ্যন্তরীণ পর্যায়ে পণ্য সরবরাহের জন্য অনেক মানুষ আমাদের ওপর নির্ভর করছেন। তাই পরিস্থিতি ও চাহিদার কথা মাথায় রেখে আমরা নতুন কর্মী নিয়োগ এবং তাদের বেতন বাড়িয়ে দেব।

বিবৃতিতে আরও বলা হয়, আমাজন কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতিতে বেতন বৃদ্ধিসহ আরও বিনিয়োগ করার পরিকল্পনা করছে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ২ ডলার, যুক্তরাজ্যে ঘণ্টায় ২ ইউরো এবং ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশে ঘণ্টাপ্রতি ২ ডলার বেতন বৃদ্ধি এবং আরও বিনিয়োগের জন্য আমাজন বিশ্বব্যাপী ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানা গেছে।

আমাজনের কর্মচারী ও অংশীদারদের যারা পরিপূরক কেন্দ্র, পরিবহন কার্যক্রম, স্টোর বা পণ্য সরবরাহের কাজ করছেন যাতে অন্যরা বাড়িতে থাকতে পারে তাদের জন্য এই বেতন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে।

সূত্র: গ্যাজেটস নাও

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com