শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পোষা কুকুর-বিড়ালে কি ছড়াতে পারে করোনাভাইরাস?

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ‘মহামারীর চেয়েও ভয়ঙ্কর’ বলে ব্যাখ্যা করেছে। এ পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে আরও আগেই।

করোনাভাইরাস আতঙ্কের পাশাপাশি ছড়িয়ে পড়ছে গুজবও। আমরা অনেকেই বাসাবাড়িতে গৃহপালিত প্রাণীর ঠাঁই দিই। করোনাভাইরাস কি গৃহপালিত পশুপ্রাণীদের মাধ্যমেও সংক্রমিত হতে পারে– এমন প্রশ্নও জাগছে মানুষের মনে।

আসুন জেনে নেয়া যাক এ বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা–

করোনা আতঙ্কের এই পরিবেশে যাতে কুকুর ও বিড়ালের মতো অবলা, গৃহপালিত পশুরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে উদ্যোগী হয়েছে ইন্ডিয়া-অ্যানিমাল রাইটস অর্গানাইজেশন। সম্প্রতি বিবৃতি দিযে ভারতের এই সংস্থা জানিয়েছে– কুকুর ও বিড়ালের মতো পশুপ্রাণীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়া বা এদের মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই।

এ বিষয়ে ‘পেটা ইন্ডিয়া’র সিইও বিশিষ্ট পশুচিকিৎসক মণিলাল ভালিয়েত জানান, মানুষের এবং পোষা প্রাণীদের শরীরের ‘সেল রিসেপ্টর’ একেবারে আলাদা। তাই মানব শরীরের কোনো ভাইরাসঘটিত সংক্রমণ ঘরের পোষা অথবা রাস্তার কুকুর ও বিড়ালের শরীরে বাসা বাধতে পারে না।

হংকংয়ের অ্যাগ্রিকালচার, ফিশারিজ অ্যান্ড কনজারভেশনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে– কুকুর ও বিড়াল কোনোভাবেই কোভিড-১৯ এর প্রাকৃতিক বাহক (ন্যাচারাল হোস্ট) হয় না। তারা মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারে না।

আমেরিকান ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশন বা ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেলথের মতও একই। তারাও মনে করে, পোষা প্রাণীর মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় না।
সূত্র : জিনিউজ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com