বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দর্শনার্থীদের জন্য বন্ধ তাজমহল

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও নান্দনিক স্থাপনা ভারতের তাজমহল মঙ্গলবার থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশটির সরকার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকার শীর্ষে থাকা ওই মুসলিম স্থাপত্যকলার অনুপম নিদর্শনটি আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। খবর আলজাজিরা ও এনডিটিভির।

প্রাণঘাতী এ ভাইরাস ঠেকাতে এরই মধ্যে ১৩০ কোটি মানুষ অধ্যুষিত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারতজুড়ে সিনেমা হল, বেশিরভাগ স্কুল এবং বিনোদনকেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে।

তাজমহল বন্ধের সিদ্ধান্তের পর সোমবার এক জরুরি বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই মহামারীর প্রভাবে আর্থিক ক্ষতির পরিমাণ এক ট্রিলিয়ন রুপি বা ১৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

সোমবার গভীর রাতে ভারতের পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল টুইট করেন, টিকিট কেটে ঢুকতে হয় এমন সব স্মৃতিসৌধ ও জাদুঘর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

ভারতে এ ভাইরাসে ১১৪ জনের সংক্রমণ এবং তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সারাবিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে এক লাখ ৭০ হাজার ৫১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে মারা গেছেন ৭ হাজার ১২৫ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে দেশটির ৮০ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছেন। আর তিন হাজার ২১৩ জন মারা গেছেন। এর পর বিশ্বের অন্তত ১৫৮ দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ইউনেস্কো) সাদা মার্বেলে নির্মিত তাজমহলকে ‘মুসলিম শিল্পের রত্ন’ হিসেবে অভিহিত করেছে। গত মাসে ভারতে সরকারি সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এই দর্শনীয় স্থানটি পরিদর্শন করেছেন।

ভারত আগেই সব পর্যটকের আগমন স্থগিত করেছে। বুধবার থেকে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় মুক্তবাণিজ্য সংস্থা, তুরস্ক ও যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইটের যাত্রীদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com