বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মোবাইল, চশমা আর বাজারের ব্যাগও হতে পারে করোনার কারণ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাসের প্রদুর্ভাব থেকে রক্ষা পেতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। দেশে দেশে লকডাউন ঘোষণা করে বাড়িতেই অবস্থান করতে বলা হচ্ছে। তবে তাতে থেমে থাকছে না মানুষের নিত্য জীবন। অত্যন্ত প্রয়োজনীয় মোবাইল ফোন, চশমা কিংবা বাজারের ব্যাগও হতে পারে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণ বলছে চিকিৎসকরা।

খবরে বলা হয়, বাঁচার প্রয়োজনে প্রতিদিনই বেড়েই আসতে হচ্ছে ঘরের বাইরে। যেতে হয় দোকানে, বাজারে । আবার কখনও যেতে হচ্ছে ডাক্তারের চেম্বারে বা ওষুধের দোকানে। আর বাইরে বের হলেই সঙ্গে থাকছে মোবাইল ফোন। কারোর সঙ্গে থাকছে অপরিহার্য চশমা । আমাদের সঙ্গে থাকা এই মোবাইল ফোন, চশমা বা বাজারের ব্যাগের মাধ্যমে ঘরে আসতে পারে ব্যাকটেরিয়া কিংবা করোনা ভাইরাসসহ নানা ধরনের সংক্রমণ। এমন আশঙ্কা জানিয়েছেন চিকিৎসকেরা। খবর আনন্দবাজার অনলাইনের।

সংক্রমণ ঠেকাতে যা করণীয়

ভারতীয় চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানিয়েছে, বাইরে থেকে ঘরে ফিরে দুই হাত অবশ্যই ভালো ভাবে পরিষ্কার করে নিতে হবে। সেই সঙ্গে চশমা, মোবাইল ফোনও খুব ভাল ভাবে জীবানু মুক্ত করে নিতে হবে। প্রতিদিন সম্ভব না হলেও দুই দিন পর পর পরিষ্কার করে নিতে হবে বাজারের ব্যাগ। তবে সম্ভব হলে একটি বাজারের ব্যাগ একবারের বেশি ব্যবহার না করা। এ ক্ষেত্রে দুইটি ব্যাগ ব্যবহার করলেই সমস্যা সমাধান করা যাবে সহজে।

অরিন্দম আরও জানান, প্রতিদিনই চশমার দুই গ্লাস ও ফ্রেম ভাল ভাবে পানি দিয়ে ধুয়ে নিয়ে হবে। তার পর চশমা পরিষ্কার করার জন্য যে বিশেষ লোশন আছে, তা দিয়ে ভাল ভাবে মুছে নিতে হবে। পরে চশমা মুছার জন্য যে কাপড় তা দিয়েই মুছে নেওয়া উত্তম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com