বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে মাশরুমের স্যুপ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শুধু রোগীর পথ্য নয়, স্যুপ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী খাবার। তিনটি স্যুপ রয়েছে, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।
আপনি সবুজ শাকসবজির সঙ্গে স্যুপে গাজর, পেঁয়াজ, ডাল ও মিষ্টিআলু যোগ করতে পারেন। এ ছাড়া মাংস খেতে চাইলে মুরগি ও মাটন দিয়েও বানাতে পারেন স্যুপ।

আজ আপনাদের জন্য থাকছে সবুজ শাকসবজি ও হলুদ দিয়ে মাশরুমের স্যুপ। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন সবুজ শাক ও হলুদ দিয়ে মাশরুমের স্যুপ।

সবুজ শাক ও হলুদ দিয়ে মাশরুমের স্যুপ
মাশরুম ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এতে আছে সেলেনিয়াম যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

উপকরণ

২ কাপ শিটেক ও কাটা বাটন মাশরুম, ১টি পেঁয়াজ, কাটা ৬টি কাটা রসুন, ১ ইঞ্চি কাটা হলুদ কন্দ, লবণ এবং মরিচ স্বাদ অনুযায়ী, ১/২ কাপ পেঁয়াজ।

যেভাবে তৈরি করবেন

১০ মিনিট ধরে তেল গরম করে নিয়ে পেঁয়াজ, রসুন ও মাশরুম ভাজুন। হলুদ ও সিজনিং যোগ করে ৩ কাপ পানি দিন। ৩০ মিনিট ফুটিয়ে সবুজ সবজি মিশিয়ে দিন। ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

তথ্যসূত্র: এনডিটিভি

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com