মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

করোনা সচেতনতায় কুদ্দুস বয়াতির গান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম করোনা। একটু সচেতন হলে এই ভাইরাস প্রতিরোধ করা সম্ভব।

এজন্য আতঙ্কিত না হয়ে প্রয়োজন সাধারণ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা। করোনাভাইরাস প্রতিরোধে যেসব বিষয় মেনে চলা প্রয়োজন, সে সম্পর্কে সচেতনতামূলক গান তৈরি করেছে সিনেমাবাজ ফিল্মস। গানের শিরোনাম ‘জাইনা চলেন মাইনা চলেন’। গানটিতে কণ্ঠ দিয়েছেন কুদ্দুস বয়াতি। সঙ্গীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ুন। ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ। এটি প্রযোজনা করেছে ব্র্যাক।

গানটি প্রসঙ্গে কুদ্দুস বয়াতি বলেন, ‘করোনা সচেতনতায় দারুণ একটি গান এটি। এরই মধ্যে অনেক মানুষ গানটি অনলাইনে শুনেছেন। তারা যদি বিষয়গুলো মেনে চলেন তাহলে আমাদের কষ্ট সার্থক হবে।’

অন্যদিকে গানটির সঙ্গীত পরিচালক আহম্মেদ হুমায়ুন বলেন, ‘কুদ্দুস ভাই গানে জনপ্রিয়তা পেয়েছেন অনেক আগেই। এ ছাড়া দেশব্যাপী তার প্রচুর ভক্তও রয়েছে। সে কারণে তাকে দিয়েই এই গানটি গাওয়ানো হয়েছে। এটি প্রকাশের পর তাই শ্রোতাদের কাছে সাড়া জাগিয়েছে। তিনি গানটি আমি যেভাবে চেয়েছি সেভাবেই গেয়েছেন।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com