শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

৯০ দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর রামপুরার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ভাড়া না পেয়ে বাড়িওয়ালা মনি কিশোরের খোঁজে তার বাসার দরজায় নক করেন। এ সময় তার বাসা থেকে অস্বাভাবিক গন্ধ পেয়ে দরজা ভেঙে মৃতদেহ দেখে ওই বাড়িওয়ালা পুলিশে খবর দেন।

পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ গায়কের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে ধারণা করা হচ্ছে, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জনপ্রিয় এ কণ্ঠশিল্পী চার থেকে পাঁচ দিন আগে মারা গেছেন।

বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। সিনেমায়ও তিনি খুব একটা প্লেব্যাক করেননি। তিনি অডিওতেই কাজ করেছেন। ২০টির মতো গান লিখে সুর দিয়েছেন মনি কিশোর।

নন্দিত এই কণ্ঠশিল্পী ‘কী ছিলে আমার বলো না তুমি’, ‘আমি মরে গেলে’, ‘ফুল ঝরে তারা ঝরে’, ‘মুখে বলো ভালোবাসি’, ও ‘আমি ঘরের খোঁজে’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তবে মাঝখানে দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে বিরত ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com