মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

চলচ্চিত্রের অসহায়দের পাশে ডিপজল

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে ফিল্ম ইন্ডাস্ট্রির কাজকর্ম বন্ধ গত দুই সপ্তাহ ধরে। এরই মধ্যে যারা দৈনিক ভিত্তিতে কাজ করতেন তারা বেশ বিপাকে পড়েছেন। অনেকে তাদের সাহায্য করছেন।

এবার এই অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি অনেককে সহযোগিতা করেছেন। তবে বিষয়টি গোপন রাখতেই পছন্দ করছেন এ অভিনেতা।

তিনি বলেন, ‘চলচ্চিত্রের কাউকে না খেয়ে থাকতে হবে না। প্রয়োজন হবে আমার সাধ্যমতো তাদের সহযোগিতা করে যাব। এ বিষয়গুলো গোপন থাকাই ভালো। তা না হলে সেটা জাহির করা হয়।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com