মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

বাসায় বসে খাবারের ছবি না পোস্ট করে ভবিষ্যতের অবস্থা নিয়ে ভাবা উচিত

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বাসায় বসে খাবারের ছবি না পোস্ট করে ভবিষ্যতের অবস্থা নিয়ে ভাবা উচিত
সংগীতশিল্পী সৈয়দ শহীদ।

সংগীতশিল্পী সৈয়দ শহীদ। একক গানের পাশাপাশি তার ব্যান্ড ‘দূরবীন’ নিয়ে ব্যস্ততা চলছে নিয়মিত। যেহেতু করেনা ভাইরাসের কারণে সবকিছু বন্ধ তাই বর্তমানে সংস্কৃতি অঙ্গনের সবকিছুই প্রায় বন্ধ। তবে শহীদের একক ও ব্যান্ডের বেশকিছু গান আসবে সামনে।

বর্তমানে সবকিছু বন্ধ থাকায় চট্টগ্রামে রয়েছেন এই শিল্পী। আর্থিক সহযোগিতার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে সচেতন করছেন সাধারণ মানুষদের। এখনকার সার্বিক অবস্থা নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

হোম কোয়ারেন্টাইনের এই সময়টা তারকারা প্রায় সবাই অবসর সময় পার করছেন। আপনার এখনকার সময়টা কীভাবে কাটছে?

আমি চট্টগ্রামে আছি। আমার গ্রামের বাড়ি। গানের বাইরেও আমার মূল ব্যস্ততা তো ব্যবসা নিয়ে। যেহেতু ২৪ তারিখ থেকে সবকিছু বন্ধ। তাই এখন তো আর কোনো কাজ নেই। তাই গ্রামে চলে আসা। পরিবারের সঙ্গে সময় দিচ্ছি। প্রায় ২৬ হাজার শ্রমিক রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, তাদের সবকিছু ম্যানেজ করা নিয়ে একটা ব্যস্ততা চলছে।

তারকাদের অনেকেই সহযোগিতা ও সামাজিক সচেতনতায় এগিয়ে আসছেন। আপনার প্রসঙ্গে জানতে চাই—

আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েক জায়গায় সাহায্য প্রদান করেছি। এছাড়া আমাদের সংগীতাঙ্গনের অনেকে একটি ফান্ডের উদ্যোগ নিয়েছে। সেখানে আমার দায়িত্বটুকু পালন করেছি। আর সামাজিক সচেনতা বলতে সবার মতো ফেসবুক লাইভে আসিনি। তবে ফেসবুকে মাঝে মাঝে পোস্ট দিচ্ছি সবাইকে সচেতন থাকার জন্য। সেই চেষ্টাটা করি। যেহেতু কিছু মানুষ আমাকে ভালোবাসে। আশা করি তারা আমার কথাটা রাখবেন। এই সময় সবাই ঘরে থাকুন। আমরা আসলে বুঝতে পারছি না হয়তো। তাই বলবো বাসায় বসে খাবারের ছবি পোস্ট না করে ভবিষ্যতের অবস্থা নিয়ে ভাবা উচিত। কারণ সামনে কী হবে আমরা কেউ জানি না। সেই সময়টার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

‘দূরবীন’ বা আপনার কোনো কাজের আপডেট পাওয়া যাবে?

কাজ তো অনেকগুলো আটকে আছে এই সময়টার জন্য। ‘দূরবীন’-এর একটি গানের মিউজিক ভিডিও করার কথা ছিল গত মাসে। কিন্তু যেহেতু সব বন্ধ তাই এই কাজটি করা হয়নি। এছাড়া আমার একক গানও রয়েছে। এই সময়টা ভালোভাবে পার করে এলে হয়তো আবাও নতুন করে সবকিছু শুরু করা যাবে। আপাতত গান নিয়ে কোনো প্ল্যান নেই। কারণ যে সময়টা পার করছি সেখানে শুধু সামনের অবস্থাটা নিয়ে চিন্তিত। তাই গান করা হচ্ছে না।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com