মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

মাছরাঙা টিভিতে ‘অন্য অধ্যায়’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মাছরাঙা টেলিভিশনে আজ শুক্রবার রাত ৯টায় প্রচারিত হতে যাচ্ছে নাটক ‘অন্য অধ্যায়’। নাটকটির কাহিনী, চিত্রনাট্য লিখেছে পৃথুরাজ। এছাড়াও পরিচালনাও করেছেন তিনি। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সজল, শেহতাজ ও কল্যাণ। এছাড়াও আরো রয়েছেন কাজী জারা।

নাটক নিয়ে পৃথুরাজ বলেন, ‘একক নাটকের এখনকার গল্পের যেই একঘেয়ে ধারা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে তা থেকে বের হওয়া চেষ্টা করেছি। নাটকটি কেমন হয়েছে তার দর্শকরা ভালো বলতে পারবে। তবে এটুকু বলতে পারি, দর্শকদের একটি ভালো কাজ দেখানোর প্রচেষ্টা আমার ঝিল। এটা ত্রিভুজ প্রেমের গল্প এবং প্রেজেন্টেশনে ভিন্নতা রয়েছে। যার কারণেই বলতে পারি ভালো একটি নাটক অন্য অধ্যায়।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com