বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জুতা থেকেও ছড়াতে পারে করোনাভাইরাস!

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি ও সংস্পর্শ থেকে যেমন করোনা ছড়ায় তেমনি পায়ের জুতা ও স্যান্ডেল থেকেও এই ভাইরাস ছড়াতে পারে। কারণ জুতা ও স্যান্ডেল তৈরিতে যেসব উপাদান ব্যবহার হয় তাতে এই ভাইরাস অনেকক্ষণ টিকতে থাকতে পারে।

করোনা থেকে সুরক্ষিত থাকতে আমরা হাত ধোয়া, ঘর পরিষ্কার রাখা, জীবাণুনাশক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখছি। তবে জুতা থেকে ভাইরাস ছড়ানোর বিষয় নিয়ে আমরা অনেকে সচেতন নই।

বিভিন্ন স্থানে এই ভাইরাস কত সময় বেঁচে থাকতে পারে তা নিয়ে বিশেষজ্ঞরাও গবেষণা চালিয়ে যাচ্ছেন। আমাদের পায়ের জুতা প্রতিদিন অসংখ্য ধুলাবালি, ময়লা, জীবাণু, ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে। এমনকি ভাইরাস, ব্যাক্টেরিয়া জুতার তলাতেও বংশবিস্তার করতে সক্ষম।

করোনার প্রতিরোধে সব সময় আমরা হাত ধোঁয়ার কথা বলে আসলেও পা ধোয়ার কথা কিন্তু কেউ বলছি না। আপনি হয়তো একটি বিষয় কখনো চিন্তাই করে দেখেনি যে, বাইরে জুতা পরে আপনি ঘরে প্রবেশ করছেন। এই জুতার মাধ্যমে ঘরে করোনা প্রবেশ করতে পারে।

একাধিক গবেষণার দাবি, জুতায় করোনা সক্রিয় থাকতে পারে পাঁচদিন পর্যন্ত। জুতা তৈরি হয় সাধারণত চামড়া, রাবার কিংবা প্লাস্টিক দিয়ে; যা হতে পারে করোনার বাহক। এখন কথা হচ্ছে এক্ষেত্রে কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বা আমাদের করণীয় কী?

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আলোকে জুতার মাধ্যমে করোনা ছড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ’য়ের করা সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কার্ডবোর্ড-জাতীয় সমতলে ২৪ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে করোনাভাইরাস। আর ধাতব সমতল ও প্লাস্টিকের ওপর তা বেঁচে থাকতে পারে সর্বোচ্চ তিনদিন পর্যন্ত।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সংক্রামক রোগ বিশেষজ্ঞ ম্যারি ই শ্মিড বলেন, জুতা তৈরিতে ব্যবহৃত কাঁচামাল নিয়ে করা একাধিক গবেষণায় দেখা গেছে, কক্ষ তাপমাত্রায় এগুলোতে করোনাভাইরাস বেঁচে থাকতে পারে পাঁচদিন বা তারও বেশি সময়।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আরেক চিকিৎসক জর্জিন নানোস বলেন, করোনাভাইরাস ছড়াতে জুতা বেশ সম্ভবনাময় বাহক। বিশেষ করে যদি বাজার, হাসপাতালসহ জনবহুল স্থানে যাওয়া হলে।

তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তি হাঁচি-কাশির ‘ড্রপলেট’ জুতায় পড়লে স্বভাবতই তা আপনি যেসব স্থানে যাবেন সেখানেও ছড়িয়ে পড়বে।

কী করবেন?

১. জুতা কখনোই ঘরের ভেতরে নেয়া যাবে না। বাইরে যাওয়ার জন্য এমন জুতা ব্যবহার করতে হবে যা সাবান দিয়ে ধোয়া যায় ও নিয়মিত তা ধুতে হবে।

২. যেসব জুতা ধোয়া সম্ভব না, তা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।

৩. ঘরের মূল দরজায় পরিষ্কার ও নিরাপদ পাদুকা রাখতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com