মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : কণিকা কাপুরের পর ফের বলিউডে আক্রমণ করেছে করোনা ভাইরাস। এবার প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন শাহরুখ খানের ছবির এক প্রযোজকের মেয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, বলিউডের জনপ্রিয় প্রযোজক করিম মোরানির মেয়ে সাজা মোরানি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মুম্বাইয়ের অশোক নগর সোসাইটির শগুন ভবনে মোরানিদের বাসা। সেখানেই থাকেন মোরানি পরিবারের ৯ সদস্য। এতে ওই ভবন সিল করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত শাহরুখ খান, দীপিকা পাডুকনের সিনেমা চেন্নাই এক্সপ্রেস, শাহরুখ-করিনার ছবি রা ওয়ান, বলিউডের একাধিক ছবির প্রযোজক হিসেবে করিম মোরানির জনপ্রিয়তা তুঙ্গে।
সেই প্রযোজকের মেয়ে করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই বলিউডে জোর শোরগোল শুরু হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর