বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সংক্রমণ থেকে বাঁচতে খেয়ে দেখুন ৩ ফলের মিশ্রণ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্তের ভয় এখন অনেক বেশি তাড়া করছে। এসব ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

বেদানা, লেবু ও কমলা পুষ্টিগুণে ভরপুর। এই তিনটি ফলের রস একসঙ্গে নিংড়ে পানীয় বানিয়ে রোজ একগ্লাস করে খেতে পারলে আপনার শরীরে ভিটামিন আর অ্যান্টি অক্সিডেন্টের অভাব হবে না। এই ফলের জুসে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

এই শরবতে রয়েছে এমন তিনটি ফল যা শরীরকে চাঙা করে নিমিষে। এছাড়া হজমশক্তি বাড়াবে বেদানা, কমলা এবং মুসাম্বি লেবুর রস দিয়ে বানানো এই পানীয়। পাশাপাশি রক্ষা করে সংক্রমণ, সর্দি, কাশি এবং ফ্লুর ঝুঁকি।

কারণ, তিনটি ফলেই আছে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জীবাণুমুক্ত হতে সাহায্য করে।

কীভাবে তৈরি করবেন

একটি পাত্রে বেদানা, লেবু ও কমলা এই তিনটি ফলের খোসা ছাড়িয়ে রস একসঙ্গে নিংড়ে নিন। এই ফলগুলো মিষ্টি হওয়ার বাড়তি চিনি যোগ করার প্রয়োজন নেই। ঠাণ্ডা যাতে না লাগে তার জন্য আপাতত বরফ এড়িয়ে চলুন।এবার এই পানীয় গ্লাসে করে পরিবেশন করুন।

তথ্যসূত্র: এনডিটিভি

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com