বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাত জীবাণুমুক্ত করতে কোনটি বেশি কার্যকর সাবান নাকি স্যানিটাইজার

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রাণঘাতী করোনাভাইরাসের কোনো টিকা বা প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। তাই এ রোগকে প্রতিরোধ করাই হচ্ছে সবচেয়ে উত্তম উপায়।

এই ভাইরাসের সংক্রমণ রোধে কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এখন প্রশ্ন হলো– হাত জীবাণুমুক্ত করতে কোনটি বেশি কার্যকর– সাবান নাকি স্যানিটাইজার।

আসুন জেনে নিই-

১. করোনাভাইরাসের সংক্রমণ, সোয়াইন ফ্লু, গ্যাস্ট্রোএন্ট্রাইটিসের মতো রোগ ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ছড়ায়। এসব জীবাণু মূলত ছড়ায় হাত থেকেই। এ জীবাণু নির্মূল করার ক্ষমতা হ্যান্ড স্যানিটাইজারের নেই। এ ক্ষেত্রে সাবান দিয়ে ভালো করে হাত, মুখ ধোয়াটাই সবচেয়ে ভালো।

২. শিশুরা খেলাধুলার পর বাড়ি ফিরলে সাবান দিয়ে হাত-পা, মুখ ভালো করে ধোয়াতে হবে।

৩. হ্যান্ড স্যানিটাইজার বা সাবানের মধ্যে থাকে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ক্লোরেক্সিডিন নামের একটি উপাদান, যা ৪ শতাংশের বেশি হলেই ত্বকের সমস্যা হতে পারে।

৪. হ্যান্ড স্যানিটাইজার অনেক সময় ক্ষতিকর ব্যাকটেরিয়ার সঙ্গে উপকারী ব্যাকটেরিয়াও মেরে ফেলে। ফলে অনেক ক্ষেত্রে ত্বকের ক্ষতির আশঙ্কা বেড়ে যায়।

৫. বেশিরভাগ হ্যান্ড স্যানিটাইজারে রয়েছে ‘সিনথেটিক ফ্রেগরেন্স’ যার রাসায়নিক উপাদান যা শরীরে সঠিক পরিমাণে হরমোন উত্পাদনে বাধা সৃষ্টি করে।

৬. বেশিরভাগ হ্যান্ড স্যানিটাইজারে মূল উপাদান হলো অ্যালকোহল, যা ত্বক জীবাণুমুক্ত করতে সাহায্য করে। কিন্তু ওই অ্যালকোহলের প্রভাবেই ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হয়। ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে।

৭. হাতের কাছে পানি না থাকলেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাদবাকি সময় সাবান দিয়েই হাত ভালো করে জীবাণুমুক্ত করুন।

তথ্যসূত্র: জিনিউজ

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com