মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

আলিয়ার আহ্বান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। করোনাভাইরাসের কারণে বর্তমানে তার সব সিনেমার শুটিং বন্ধ। তাই ঘরেই কাটছে এই অভিনেত্রীর সময়।

এদিকে করোনাভাইরাস থেকে বাঁচতে বারবার সাবান দিয়ে হাত ধুতে বলছেন বিশেষজ্ঞরা। তবে হাত ধোয়ার সময় পানির অপচয় না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আলিয়া।

ফটোশেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এই অভিনেত্রী লিখেছেন, ‘মনে করিয়ে দেয়ার জন্য বলছি, হাত ধোয়া মানে এই নয় ২০ সেকেন্ড ধরে পানির কল চালু রাখতে হবে। বৈশ্বিক এই সংকটের মুহূর্তে আরো সংকট তৈরি করবেন না। আপনার হাত পরিষ্কার রাখুন কিন্তু যতটুকু সম্ভব পানি কম খরচের চেষ্টা করুন।’

ভারতে ২১ দিনের লকডাউন চলছে। এই সময়টাতে সৃজনশীল কাজে মনোযোগ দিয়েছেন আলিয়া। ক্রিয়েটিভ রাইটিংয়ের ওপর অনলাইনে ক্লাস করছেন তিনি। এছাড়া সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, অনলাইনে ক্লাসের পাশাপাশি বই পড়ে সময় পার করছেন তিনি। এতে করে নিজেকে মানসিকভাবে ব্যস্ত রাখছেন। তার বাবা মহেশ ভাটের পরামর্শেই তিনি ক্রিয়েটিভ রাইটিং কোর্স শুরু করেছেন।

এদিকে মুক্তির অপেক্ষায় আলিয়ার ব্রহ্মাস্ত্র সিনেমাটি। এছাড়া তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। সঞ্জয় লীলা বানসালির গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি সিনেমার শুটিং করছিলেন। আপাতত তা বন্ধ। এস এস রাজামৌলির ট্রিপল আর সিনেমার শুটিং শুরু করবেন তিনি। পাশাপাশিসড়ক-টু এবং তখত সিনেমায় তাকে দেখা যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com