মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

বদলে গেছেন শুভশ্রীর বর

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ‘এই প্রথম আমার বাবা আর মা এক জায়গায় অনেক দিন। আমার চঞ্চল বাবাকে মা সামলাতে পারছিলেন না। আমি বকেঝকে বাড়িতে বসিয়ে রেখেছি। শুধু কি বাবা? আমার চঞ্চল বর! উফ্ফ্! কী পারফরম্যান্স! ও যেভাবে বাড়িতে লক্ষ্মী হয়ে বসে আছে ভাবা যায় না। এমন পজিটিভ, অনুভূতিপ্রবণ, সংবেদনশীল মানুষ দেখে মুগ্ধ হয়ে যাই। কীভাবে পাল্টে গেল রে বাবা!’— ভারতীয় একটি সংবাদমাধ্যমে এভাইবেই কথাগুলো বলেন টলিউড অভিনেত্রী শুভ্শ্রী গাঙ্গুলি।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ভারতে একুশ দিনের লকডাউন চলছে। বাবা-মা ও বর রাজ চক্রবর্তীর সঙ্গে বাড়িতে সময় কাটছে শুভ্রশ্রীর। তার বর ও বাবা ভীষণ চঞ্চল স্বভাবের মানুষ। সাধারণত ঘরের বাইরেই তাদের বেশি সময় কাটে। আর সেসব মানুষগুলো দায়িত্ব নিয়ে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। এমন পরিবর্তন দেখে ভীষণ অবাক হয়েছেন এই নায়িকা।

ঘরবন্দি দিনগুলোতে শুভশ্রীকে সারাক্ষণ উৎসাহ দিয়ে চলেছেন পরিচালক রাজ। বিষয়টি উল্লেখ করে শুভশ্রী বলেন, ‘‘রাজ সারাক্ষণ আমাকে উৎসাহ দেয়। সারা দিন নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম দেখছে। সব দেখাই শেষ বোধহয়। আর নিজের সিনেমার কনটেন্ট নিয়ে মাঝে মাঝে লেখালেখি করছে। কখনো দেখছি নতুন জিনিসও করছে। যেমন: আজকাল রান্না করছে। আসলে ও খুব ‘প্রোডাক্টিভ ম্যান’।’’

এই দুঃসময় কেটে যাওয়ার আশা ব্যক্ত করে শুভশ্রী বলেন, ‘আমরা যেখানেই থাকি খারাপটা ভালো করে নিতে পারি। পারব আমরা। এখন শুধু সরকারের কথামতো চলি। লড়ব করোনার বিরুদ্ধে। সম্ভব হলে কিছু মানুষকে সাহায্য করব। আমরা জিতবই।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com