বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শবেবরাতে মুগ ডালের হালুয়া

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : আগামীকাল বৃহস্পতিবার শবেবরাত। এদিন হালুয়া-রুটি বানানো বা খাওয়ার রেওয়াজ রয়েছে।

তাই ঘরেই তৈরি করতে পারেন মুগ ডালের হালুয়া। জেনে নিন কীভাবে তৈরি করবেন-

উপকরণ

মুগ ডাল আধা কেজি, চিনি দেড় কাপ বা প্রয়োজনমতো, দুধ ২ কাপ, মাওয়া আধাকাপ, এলাচি ২-৩টি, দারুচিনি ২-৩ টুকরা, ঘি আধাকাপ, কিশমিশ ১ টেবিল চামচ, জাফরান সামান্য, গোলাপজল ১ টেবিল চামচ, কাঠ বাদাম কুচি ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

মুগ ডাল আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। দুধ ও সামান্য পানি দিয়ে ডাল সিদ্ধ করে বেটে নিন। এবার প্যানে ঘি দিয়ে কিশমিশ, এলাচ ও দারুচিনি যোগ করুন। মুগ ডাল ও অন্যান্য উপকরণ দিয়ে ভালো করে নাড়তে থাকুন।

গোলাপজল মিশ্রিত জাফরান দিন। আঠালো হয়ে গেলে নামিয়ে নিন। পাত্রে ঢেলে বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com