মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

পূজার অনুরোধ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি। করোনার সংক্রমণ থেকে বাঁচতে তিনিও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাসায় নিজেকে ও পরিবারকে এখন সময় দিচ্ছেন।

ঘরবন্দি দিনে সময় কীভাবে কাটছে জানতে চাইলে পূজা বলেন, ‘ঘরবন্দি থেকে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি। শুটিংয়ের ব্যস্ততার কারণে পরিবারকে সময় দেয়া হয়ে উঠে না। এছাড়া দেশি-বিদেশি প্রচুর সিনেমা দেখছি এবং বন্ধুদের সঙ্গে ভিডিও কলে আড্ডা দিয়ে সময় পার করছি।’

করোনা থেকে বাঁচতে পূজা পরামর্শ দিয়ে বলেন, ‘বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এ ভাইরাস সম্পর্কে আমরা সবাই অবগত। যেহেতু এটি আমাদের জন্য ক্ষতিকর এবং ক্রমেই প্রকট হচ্ছে, তাই সবাইকে সচেতন থাকার বিনীত অনুরোধ করছি। বিভ্রান্তি সৃষ্টি না করে সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হোন। করোনাভাইরাস রোধে সব নিয়ম সবাই সঠিকভাবে পালন করবেন। হাচি-কাঁশি দেয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন। অযথা বাইরে বের হবেন না। যেহেতু এই ভাইরাসটি বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে তাই সবাইকে নিরাপদে চলাফেরা করতে হবে এবং অন্যকে নিরাপদে রাখার দায়িত্ব আমাদেরই।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com