মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সিসিমপুরের নতুন ভিডিও

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা সংক্রমণ রোধে পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সিসেমি ওয়ার্কশপ তৈরি করেছে নতুন অ্যানিমেটেড ভিডিও। এই ভিডিওগুলো পৃথিবীর ১৯টি ভাষায় ডাবিং করা হয়েছে। বাংলা ভাষায় ডাবকৃত ভিডিওগুলো দেশের বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে।

নতুন ভিডিওগুলোতে থাকছে এলমোর হাত ধোয়ার নতুন গান। আরো থাকছে হাঁচি দেওয়ার সঠিক নিয়ম এবং নিজের যত্ন নেওয়ার মাধ্যমে কীভাবে অন্যের খেয়াল রাখা যায়।

নতুন যে ভিডিও আজ প্রচারিত হবে তাতে দেখানো হবে—পরিবারের সবাই এলমোর সঙ্গে গান গাইতে গাইতে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে পারে, যা সবাইকে জীবাণু থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সাহায্য করবে। শিশুদের প্রিয় নীল, লোমশ বন্ধু গ্রোভার সবাইকে মনে করিয়ে দেয়, যখন কারো নাকে বা গলায় সুড়সুড়ি অনুভব হয়, তখন যেন সে নিজের হাতের উপরিভাগে বা কনুইতে মুখ চেপে হাঁচি বা কাশি দেয়। এর ফলে সবাই জীবাণু থেকে দূরে থাকবে। যা ১, ২, ৩ গোনার মতোই সহজ। এছাড়া সিসিমপুরের বন্ধুরা জানাবে কখন কখন হাত ধুতে হয়; যেমন: হাঁচি এবং কাশি দেওয়ার পরে, খাওয়ার আগে, খেলাধুলার পরে, ল্যাট্রিন ব্যবহারের পরে।

সিসেমি ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সিসিমপুর সব সময়ই শিশু ও তাদের পরিবারের পাশে আছে। সেটা যেকোনো উৎসবে হোক, আর দুর্যোগেই হোক। আর তাই এই সংকটকালীন সময়েও সিসিমপুর প্রতিজ্ঞাবদ্ধ শিশু ও তাদের পরিবারকে এই সংকট মোকাবেলা করতে ও ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হতে সাহায্য করতে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com