মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

লকডাউনে খান পরিবারের সঙ্গে জ্যাকলিন?

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের বিস্তার রোধে ভারতে এখন লকডাউন চলছে। সকল সিনেমা ও টিভি ধারাবাহিকের শুটিং বন্ধ। তারকারা নিজ নিজ বাড়িতেই স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে রয়েছেন।

এদিকে বলিউড সুপারস্টার সালমান খান তার পরিবারের সদস্যদের নিয়ে তার প্যানভেলের বাগান বাড়িতে রয়েছেন। এই অভিনেতার সঙ্গে তার বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপতি আয়ুশ শর্মা, সোহেল খানের ছেলে নির্বাণ আছেন। শুধু তাই নয়, লকডাউনের এই সময়ে সালমানের বাগান বাড়িতে নাকি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজও রয়েছেন।

জানা গেছে, রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমার একটি আইটেম গানের শুটিং শেষে খান পরিবারের সঙ্গে প্যানভেলের বাগান বাড়িতে যান জ্যাকলিন। কিন্তু এরপর লকডাউনের কারণে আর নিজের বাড়িতে ফিরতে পারেননি। তাই সেখানেই থাকতে হচ্ছে তাকে।

এদিকে ভারতে ২১ দিন লকডাউন ঘোষণার পর অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এদের মধ্যে সিনেমা জগতের অনেক টেকনিশিয়ান ও ক্রু রয়েছেন, যারা দৈনিক আয়ের ভিত্তিতে কাজ করেন। করোনাভাইরাসের কারণে হঠাৎ শুটিং বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছেন তারা।

এই সকল মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন সালমান খান। সিনেমা জগতের দিন মজুর টেকশিয়ান ও কর্মীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। সিনেমার সঙ্গে জড়িত এমন প্রায় ২৫ হাজার মানুষকে টাকা ও খাবার দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে সাহায্যের প্রদানের প্রক্রিয়া শুরুও করেছেন এই অভিনেতা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com