মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

করোনা কেড়ে নিল গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী গায়কের প্রাণ

বিনোদন ডেস্ক ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। মৃত্যুপুরী হয়ে উঠছে বিশ্ব। এরই মধ্যে অনেক সেলিব্রেটি ও শিল্পীরাও করোনায় আক্রান্ত হয়েছেন।

এবার এই সংক্রমণ কেড়ে নিল গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী গায়ক জন প্রাইনের প্রাণ। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যুক্তরাষ্ট্রের এই নন্দিত শিল্পী। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

২ এপ্রিল প্রাইনের স্ত্রী ফিওনা জানান, তার স্বামী খুবই অসুস্থ। এর ৫ দিন পরেই বিদায় নিলেন এই গায়ক।

গীতিকার হিসেবেও জনপ্রিয় ছিলেন জন। তার গান গেয়েছেন অনেক খ্যাতনামা শিল্পী।

যুক্তরাষ্ট্রে ইলিনয়ে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন জন প্রাইন। ১৪ বছর বয়সে তিনি গিটার বাজানো শেখেন। শিকাগোর ওল্ড টাউন স্কুল অব ফোক মিউজিকে ক্লাসও করেছেন।১৯৬০ এর দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর হয়ে পশ্চিম জার্মানিতে কাজ শেষে দেশে ফিরেন। শিকাগোতে ডাক পিয়নের কাজ নেন। পাশাপাশি শখের বশে চালিয়ে যান গান লেখা ও গান গাওয়া।

১৯৭১ সালে আটলান্টা রেকর্ডস থেকে সেলফ-টাইটেলড প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি ব্যাপক প্রশংসা পায়। গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পীর নিজের নামে ১৯টি স্টুডিও অ্যালবাম ছিল।

রেকর্ডিং অ্যাকাডেমি থেকে তিনি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। বব ডিলনের অত্যন্ত প্রিয় ছিলেন জন প্রাইন। ডিলান একাধিকবার সেকথা প্রকাশ্যে জানিয়েছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com