মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশের সকল শিশু ও তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সিসেমি ওয়ার্কশপ (সিসিমপুরের মাদার অর্গানাইজেশন) তৈরি করেছে নতুন অ্যানিমেটেড জনসচেতনতামূলক (পিএসএ) ভিডিও।
এই ভিডিওগুলো পৃথিবীর ১৯টি ভাষায় ডাবিং করা হয়েছে। বাংলা ভাষায় ডাবকৃত ভিডিওগুলো বাংলাদেশে প্রচারিত হবে বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নতুন ভিডিওগুলোতে থাকছে এলমোর হাত ধোয়ার নতুন গান। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে সিসিমপুরের বন্ধুরা শেখাবে হাঁচি দেয়ার সঠিক নিয়ম এবং নিজের যত্ন নেয়ার মাধ্যমে কীভাবে অন্যের খেয়াল রাখা যায়।
এ প্রসঙ্গে সিসেমি ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সিসিমপুর সবসময়ই শিশু ও তাদের পরিবারের পাশে আছে। সেটা যেকোনো উত্সবে হোক, আর দুর্যোগেই হোক। আর তাই এই সঙ্কটকালীন সময়েও সিসিমপুর প্রতিজ্ঞাবদ্ধ শিশু ও তাদের পরিবারকে এই সঙ্কট মোকাবেলা করতে এবং ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হতে সাহায্য করতে।’
নগরকন্ঠ.কম/এআর