মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

বলিউডে গান গেয়ে কোনো পারিশ্রমিক পাই না

বিনোদন প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বলিউডের এই সময়ের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা নেহা কাক্কর। ‘কালা চশমা’, ‘ও সাকি সাকি’, ‘দিলবার’, ‘গারমি’সহ অসংখ্য সুপারহিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।

গানের পাশাপাশি ‘ইন্ডিয়ান আইডল’ রিয়েলিটি শো, বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনায় নেহা। এবার বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে খবরে তিনি।

এক সাক্ষাৎকারে নেহা কাক্কর বলেন, ‘আমরা বলিউডে গান গেয়ে কোনো পারিশ্রমিক পাই না। তারা মনে করে, যদি গান হিট হয় তাহলে শো করেই অনেক আয় করবে। আমি কনসার্ট করে ভালো আয় করেছি, কিন্তু যখন গান গাই বলিউড থেকে কিছু পাই না।’

এদিকে ব্যক্তিগত জীবনে অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নেহা। কিন্তু পরবর্তী সময়ে তাদের ব্রেকআপ হয়। এরপর থেকে অবসাদে ভুগছেন বলে জানিয়েছেন এই গায়িকা।

রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর সর্বশেষ আসরে বিচারকের আসনে ছিলেন নেহা। এই শোয়ে এক প্রতিযোগীর গান শুনে আবেগাপ্লুত হয়ে কেঁদেছিলেন তিনি। সেই সময় তার ব্রেকআপ নিয়ে বেশ আলোচনা হয়। এরপর একটি কনসার্টে ‘মাহি বে’গান গাইতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। এমনকি গান শুরুর আগে শ্রোতাদের উদ্দেশ্যে তিনি জানান, তার মতো যাদের হৃদয় ভেঙেছে তাদেরকে এটি উৎসর্গ করছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com