মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

আতঙ্কে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ‘ভয়াবহ আতঙ্কে আছি। কারণ এই রোগ পৃথিবী জুড়ে মানবিক বিপর্যয় ডেকে এনেছে। এই রোগ কারো হলে তার কাছে আপনজন যেতে পারছে না, মৃত্যু হলে জানাজা, দাফনে মানুষ অংশ নিতে পারছে না। এমন দুর্যোগ আগে দেখিনি, শুনিওনি। প্রতিদিনই দেশে দেশে রোগীর সংখ্যা, মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।’—করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কথাগুলো বলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

করোনা সংক্রমণ থেকে বাঁচতে দীর্ঘদিন ধরেই গৃহবন্দি এই নায়িকা। স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এছাড়া রাইজিংবিডিতে প্রকাশিত এক প্রতিবেদন দেখার পর অসহায় এক স্টান্টম্যানের পাশে দাঁড়ান অপু।

করোনাভাইরাস নিয়ে সচেতনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনার মূল ওষুধ ঘরে অবস্থান করা। দীর্ঘদিন ধরে ঘরেই থাকছি। আমার পরিবারের সদস্যদেরও নিরাপদে রাখার চেষ্টা করছি। এখনো যারা নিয়ম মানছেন না, তাদের বলি, আমাদের মতো দেশে এই রোগের বিস্তার বাড়লে মানুষকে বাঁচানো যাবে না। তাই নিয়ম মেনে ঘরে থাকুন, নিজের পরিবারকে নিরাপদে রাখতে পারবেন, দেশকেও।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com