মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

‘বউ যা করে তা ভালোর জন্যই করে’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বাসার ছাদে পাশাপাশি দাঁড়িয়ে আছেন সাফা কবির ও তৌসিফ মাহবুব। উৎফুল্ল হয়ে তৌসিফ বলেন, ‘মাসে তো ১০টা হাজার টাকা সেভ হবে।’ এ কথা শেষ না হতেই তৌসিফের মুখের কথা কেড়ে নিয়ে সাফা কবির বলেন, ‘বউ যা করে তা ভালোর জন্যই করে।’ দৃশ্যটি ‘ছোট পরিবার আবশ্যক’ নামে একক নাটকের।

আগামী পয়লা বৈশাখ উপলক্ষে এটি রচনা করেছেন জুলফিকার ইসলাম শিশির। যৌথভাবে পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির ও আতিফ আসলাম বাবলু। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির ও তৌসিফ মাহবুব।

গল্প প্রসঙ্গে নির্মাতা শিশির জানান, তৌসিফ ও সাফা দম্পতি বড় একটি ফ্ল্যাটে থাকে। ভাড়া বেশি হওয়াতে তারা এক রুম সাবলেট দেওয়ার পরিকল্পনা করে। এক দম্পতি ভাড়া নিতে এলে তারা শর্ত দেয় শুধু স্বামী-স্ত্রী থাকতে পারবেন। কিন্তু তারা তা করে না। সঙ্গে ছোট এক বাচ্চাকে নিয়ে হাজির হয়। তারপর শুরু হয় নানা সংঘাত আর মজার ঘটনা।

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— নুসরাত জান্নাত রুহী, সমাপ্তি মাশুক, সিমান্তী প্রমুখ। আগামী ১৪ এপ্রিল রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com