মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনার জেরে বন্ধ হয়েছে শুটিং পাড়া। ছবি মুক্তির রিলিজ ডেটও গিয়েছে পিছিয়ে। মানুষ গৃহবন্দি। এই রকম জটিল পরিস্থিতিতেও পরিচালক রামকমল মুখোপাধ্যায় নিয়ে আসছেন তার নতুন ছবি ‘সিজন গ্রিটিংস’। ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানাতেই রামকমলের এই নিবেদন।
পহেলা বৈশাখে এই ছবি মুক্তি পেতে চলছে জি ফাইভে। মুখ্য ভূমিকায় দেখা যাবে লিলেট দুবে এবং সেলিনা জেটলি। দীর্ঘ দিন পর কামব্যাক হচ্ছে সেলিনার। মূলত মা এবং মেয়ের সম্পর্কের নানা মোড় নিয়েই গল্প বলবে এই ছবি।
আরও পড়ুন: করোনাকে জয় করলেন ১০১ বছরের বৃদ্ধ
রামকমলের প্রথম ছবি ‘কেকওয়াক’-এ কামব্যাক করেছিলেন এষা দেওল। এ বার ফিরছেন সেলিনা। উচ্ছ্বসিত তিনিও। দর্শকের যে এই ছবি মনে ধরবে সে কথা হলফ করে বলছেন অভিনেত্রী।
এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শৈলেন্দ্র কুমার। অ্যাসরটেড মোশন পিকচার্স ও এসএসওয়ান এন্টারটেনমেন্টের যুগ্ম প্রযোজনায় নির্মিত এই ছবি। মাঝে আর তিনটি দিন। পহেলা বৈশাখ এল বলে।
নগরকন্ঠ.কম/এআর