বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৬০ লাখ নার্সের সংকট বিশ্বে: ডব্লিউএইচও

Nurses in Yala Hospital react while two patients are under investigation from COVID-19 coronavirus at Yala Hospital in Thailand's southern province of Yala on March 17, 2020. - Authorities are investigating several persons after more than 100 Thai Muslim devotees from the southern region including Yala participated in an international Islamic gathering in Malaysia late February attended by around 20,000 people where 243 Malaysians where infected. (Photo by Tuwaedaniya MERINGING / AFP)

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা সংকটকালে সারাবিশ্বে প্রয়োজনের তুলনায় ৫০ লাখ ৯০ হাজারেরও বেশিসংখ্যক নার্স কম আছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নার্সের সবচেয়ে বেশি সংকট রয়েছে- আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ আমেরিকার দরিদ্র দেশগুলোতে৷ ডব্লিউএইচও এই সংকট সমাধানের পরামর্শও দিয়েছে৷

ডব্লিউএইচওর ব্যবস্থাপনা পরিচালক ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড হলেন নার্স৷ করোনার এই মহামারীতে অনেক নার্স সামনে থেকে লড়াই করে যাচ্ছেন৷’

তিনি বলেন, ‘এ সময়ে তাদের ভূমিকা যে কতখানি অমূল্য, এই প্রতিবেদন সে কথাই আবার মনে করিয়ে দিল৷ একই সঙ্গে এটা সতর্ক বার্তাও৷ তাই বিশ্বকে সুস্থ রাখতে নার্সদের প্রয়োজনে যথাযথ সমর্থন নিশ্চিত করতে হবে।’

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বজুড়ে নার্সদের সংখ্যা বেড়ে প্রায় ৪৭ লাখ হয়েছে৷ তাদের ৮০ শতাংশের বেশি কাজ করেন ওই সব দেশে যেখানে বিশ্বের অর্ধেক মানুষের বাস৷

আগামী ১০ বছরের মধ্যে প্রতি ছয়জনে একজন নার্স অবসর নেবেন৷

বিশ্বের ৯০ শতাংশ নার্স নারী এবং তাদের হাতেগোনা কয়েকজন মাত্র হাসপাতালে জ্যেষ্ঠ পদে আছেন৷ ফলে নীতিনির্ধারণী পর্যায়ে তাদের সুযোগ-সুবিধা তুলে ধরার কেউ নেই৷

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে নার্সরা যখন নেতৃত্ব দেয়ার সুযোগ পাবেন এবং যখন সরকার ব্যবস্থায় একজন প্রধান নার্সিং কর্মকর্তা থাকবেন, তখন তাদের অবস্থার উন্নতি হবে৷

সংকট মোকাবেলা করে কীভাবে নার্সদের অবস্থার উন্নতি করা যায়, তার একটি দিকনির্দেশনা দিয়েছে ডব্লিউএইচও৷ এই খাতে ‘জরুরি বিনিয়োগের’ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র: ডয়েচে ভেলে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com