মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:১২ অপরাহ্ন

আল্লু, মহেশদের চেয়ে এগিয়ে প্রভাস

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ‘ইয়ং রেবেল’খ্যাত তেলেগু সিনেমার অভিনেতা প্রভাস। বাহুবলি সিনেমার মাধ্যমে রাতারাতি বিশেষ খ্যাতি পান তিনি। বিশ্বে এখন তার কোটি কোটি ভক্ত।

গত বছর ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলেন প্রভাস। এখন সেখানে তার ৪৪ লাখের উপরে অনুসারী। এছাড়া সম্প্রতি আরো একটি মাইলফলক অর্জন করেছেন এই অভিনেতা, যা তাকে আল্লু অর্জুন, মহেশ বাবু, বিজয় দেবরকোন্ডা, নানিসহ অন্য তেলেগু অভিনেতাদের চেয়ে এগিয়ে দিয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে ১০ লাখ হ্যাশট্যাগ মেনশনের মাইলফলক অর্জন করেছেন প্রভাস। তিনিই প্রথম তেলেগু অভিনেতা যিনি এই মাইলফলক অর্জন করলেন। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে বিজয় দেবরকোন্ডা। এই অভিনেতাকে মেনশন করা হয়েছে ৯ লাখ ২৭ হাজার বার। এরপর যথাক্রমে নানি (৮ লাখ ২৫ হাজার), আল্লু অর্জুন (৮ লাখ ২৪ হাজার) ও মহেশ বাবু (৬ লাখ ৮৪ হাজার)।

গত মাসে জর্জিয়ায় তার পরবর্তী সিনেমার শুটিং করে ভারতে ফেরেন প্রভাস। প্রাথমিকভাবে এই সিনেমার নাম জান রাখা হয়েছে। তবে এটি পরিবর্তন হতে পারে বলে শোনা যাচ্ছে। ইউভি ক্রিয়েশন্সের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করছে গোপীকৃষ্ণা মুভিজ। সিনেমাটি পরিচালনা করছেন রাধাকৃষ্ণা। এই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। আগামী ১৬ অক্টোবর সিনেমাটির মুক্তির কথা রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com