মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও শিল্প নির্দেশক মহিউদ্দীন ফারুক আর নেই। আজ শুক্রবার দুপুরে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি।
গুণী এই নির্মাতার মৃত্যুর খবর রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার৷
পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক অপূর্ব রানা রাইজিংবিডিকে বলেন, ‘মহিউদ্দীন ভাই সুস্থ ছিলেন। গতকাল রাতে তার একটু সর্দি-কাশি ছিল। তাই আইইডিসিআর-এ নমুনা পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট পাওয়া যায়নি। মরহুমের আত্মার শান্তি কামনা করছি।’
মহিউদ্দীন ফারুক চিত্র নির্দেশক ও অভিনেতাও। তিনি বসুন্ধরা (১৯৭৭), ডুমুরের ফুল (১৯৭৮), পিতা মাতা সন্তান (১৯৯১), পদ্মা নদীর মাঝি (১৯৯৩), দুখাই (১৯৯৭), মেঘলা আকাশ (২০০১) এবং অবুঝ বউ (২০১০) চলচ্চিত্রের জন্য মোট সাতবার শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের পুরস্কার লাভ করেন।
নগরকন্ঠ.কম/এআর