মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সানি লিওনের মাথায় ডায়াপার কেন?

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড অভিনেত্রী সানি লিওন। করোনাভাইরাসের কারণে অন্য তারকাদের মতো তারও সময় কাটছে ঘরে বসে। তবে এরই মধ্যে ভক্তদের বিনোদন দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।

গত বৃহস্পতিবার ফটোশেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেন সানি লিওন। এতে মাস্ক ও গ্লাভসের বিকল্প হিসেবে কি ব্যবহার করা যেতে পারে তা দেখিয়েছেন তিনি। ছবিতে মাস্কের পরিবর্তে কখনো ডায়াপার আবার কোনোটিতে স্পাইডার ম্যানের মাস্ক পরেছেন সানি। পাশাপাশি ভিন্ন ভিন্ন মাস্কের সঙ্গে বক্সিং গ্লাভস আবার কখনো লাল কাপড়ের গ্লাভসে তাকে দেখা গেছে।

ইনস্টাগ্রামের তার এই পোস্টের ক্যাপশনে সানি লিওন লিখেছেন, ‘জরুরি মুহূর্তে বের হওয়ার সময় মাস্ক তৈরির জন্য যখন মাত্র ৩০ সেকেন্ড সময় হাতে থাকে। লকডাউনের এই সময়ে একটু রসিকতা। নিরাপদে থাকুন এবং বুদ্ধিমত্তার পরিচয় দিন। সবার প্রতি ভালোবাসা।’

লকডাউনের কারণে ভারতে সকল প্রকার শুটিং বন্ধ। অনাকাঙ্ক্ষিত এই অবসর পরিবারের সদস্যদের সঙ্গে কাটাচ্ছেন সানি লিওন। প্রায়ই তার লকডাউনের সময়ে কাটানো নানা মুহূর্ত ভক্তদের সাথে শেয়ার করছেন এই অভিনেত্রী। বলার অপেক্ষা রাখে না ভক্তরাও তা উপভোগ করছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com