মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডের অধিকাংশ তারকা ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব। লকডাউনের দিনে এই মাধ্যমে আরো বেশি নির্ভরশীল হয়ে পড়েছেন তারা।
স্থিরচিত্র, দিনের ডায়েরি নিয়মিত পোস্ট করছেন ইনস্টাগ্রাম কিংবা টুইটারে। আর এমন মুহূর্তে ইনস্টাগ্রাম থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।
এক পোস্টে পরিণীতি চোপড়া লিখেন—সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য বিরতিতে যাওয়া খুবই প্রয়োজন। নিজের জন্য একটু সময় চাই। কিছুদিন পর তোমাদের সঙ্গে ফের দেখা হবে।
সম্প্রতি ওয়েডিং ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য কনে সেজে ফটোশুট করেন পরিণীতি চোপড়া। কয়েক দিন আগে ম্যাগাজিনের কাভার ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা যায় তাকে। করোনা সংকটের এই সময়ে নিজ বাড়িতে স্বেচ্ছায় ঘরবন্দি রয়েছেন এই নায়িকা।
পরিণীতি চোপড়ার পরবর্তী সিনেমা ‘সন্দীপ অউর পিংকি ফারার’। এতে অর্জুন কাপুরের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ সিনেমার হিন্দি রিমেকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে দেখা যাবে তাকে।
নগরকন্ঠ.কম/এআর