মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০১:১২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত তারকা আমির খান। তার পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডা।
বড়দিন উপলক্ষে আগামী ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে আপাতত সিনেমাটির শুটিং বন্ধ। তাই সময় মতো এটি মুক্তি দেওয়া সম্ভব হবে না বলে মনে করছেন নির্মাতারা।
এ প্রসঙ্গে সিনেমাটির রচয়িতা অতুল কুলকার্নি বলেন, ‘আমার মনে হচ্ছে, লাল সিং চাড্ডা আগামী বছর মুক্তি পাবে। আমরা ডিসেম্বরে মুক্তির কথা ভেবেছিলাম।’
তিনি জানান, লাল সিং চাড্ডা সিনেমাটি পিছিয়ে এখন ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পাবে। তবে এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ফরেস্ট গাম্প সিনেমার হিন্দি রিমেক লাল সিং চাড্ডা। এই সিনেমায় দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে।
লাল সিং চাড্ডা পরিচালনা করছেন আদভাইত চন্দন। এতে আমিরের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর।
নগরকন্ঠ.কম/এআর