বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনা এড়াতে বাচ্চাদের যেসব খাবার দেওয়া উচিত

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনার ঝুঁকি কমানোর জন্য এখন বাচ্চাদের সঠিক পুষ্টি নিশ্চিত করা খুবই জরুরি। তাই এমন খাদ্য নির্বাচন করতে হবে, যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

জিংকযুক্ত খাবার :জিংকের অভাবে বাচ্চা এমনকি বড়োদের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। অথচ দেখা গেছে জিংক নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমাতে সহায়ক। আর জিংকের উল্লেখযোগ্য উত্স মটরশুঁটি, লাল মাংস ও বাদাম। সেলিনিয়ামযুক্ত খাবার : এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও লিভারের কাজে সহায়ক। উত্স :শস্য, রসুন, ব্রুকলি, মাছ, গরুর মাংস ও ডিম। লৌহযুক্ত খাবার : বাচ্চাদের দৈহিক বিকাশ, স্নায়ুবিক বিকাশে এটি অপরিহার্য উপাদান। শিশুর রোগ প্রতিরোধক কোষের জন্যও প্রয়োজন। উত্স : ডাল, পালংশাক, মাংস, গাঢ় সবুজ শাক। ভিটামিন সি-যুক্ত খাবার : এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধক ব্যবস্থাপনা, কোষীয় কাজে সাহায্য করে।

এটি বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। তাই সর্দি কাশির সময় ভিটামিন সি নিয়মিত খেতে বলা হয়। এটি লৌহ শোষণেও সাহায্য করে। উত্স : কমলা, লেবু, আমলকী, আনারস, জাম, আঙুর, টম্যাটো, পেয়ারা, পেঁপে। ভিটামিন ই-যুক্ত খাবার : এটি প্রতিরোধক কোষের স্বাভাবিক ক্রিয়াকলাপের জন্য গুরুত্বপূর্ণ ও ভাইরাস সংক্রমণের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা বাড়ায়। উত্স : বাদাম তেল, কাঠবাদাম, চিনাবাদাম, আখরোট, সূর্যমুখীর বীজ ইত্যাদি।

তাছাড়া ভিটামিন এ-যুক্ত খাবার যথা গাজর, আম, মিষ্টি আলু, গরুর কলিজা ইত্যাদি দিতে হবে বাচ্চাদের। তাছাড়া দুধ, দই, পনির অর্থাত্ দুগ্ধজাত খাবারও দিতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com