মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০১:১১ অপরাহ্ন

তাবলিগ জামাতকে আক্রমণ, ববিতার সঙ্গে স্বরা ভাস্করের ঝগড়া

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য দিল্লির নিজামুদ্দীনে তাবলিগ জামাতকে দায়ী করেছিলেন ববিতা। টুইট করে এই বিষয় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিতর্কিত এই টুইটের পর বিশ্বের নানা প্রান্ত থেকে ট্রোল হতে হয়েছিল ববিতাকে। এবার ববিতার সমালোচনায় নামলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।

টুইটারে ববিতাকে একহাত নিয়ে স্বরা প্রশ্ন করেছেন যারা নয় থেকে উনিশ মার্চের মধ্যে বিভিন্ন ধার্মিক প্রতিষ্ঠানে গিয়েছিলেন তাদের সবার কি করোনা পরীক্ষা হয়েছে?

দিল্লি পুলিশ কেন নিজামুদ্দিনে জমায়েত হতে দিল এই বিষয়েও ববিতাকে মুখ খুলতে বলেছেন স্বরা। অবশ্য স্বরা মার্চ মাসের যে সময়ের তথ্য পেশ করে প্রশ্ন তুলেছেন সেটা লকডাউনের আগের সময়। নিজামুদ্দিনে তাবলিগ জমায়েত লকডাউনের পরে বসেছিল। স্বরা ভাস্করের এই টুইটের পর চুপ করে বসে থাকেননি ববিতা।

টুইট করে ববিতা জানিয়েছেন, কেন্দ্র সরকার ১৩৫ কোটি ভারতীয় নাগরিকদের করোনা থেকে বাঁচানোর যথেষ্ট চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে সমালোচকদের জবাব দিতে একটি ভিডিও টুইট করেছেন ববিতা।

ভিডিওতে ববিতা বলছেন, ‘কয়েক দিন আগে আমার করা টুইট নিয়ে আমাকে বিশ্রীভাবে ট্রোল করা হয়েছে। অনেকে আমাকে ফোন করে হুমকিও দিয়েছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি জায়রা ওয়াসিম নই, যে হুমকির ভয় সব ছেড়ে বাড়িতে বসে থাকব। আমি দেশের হয়ে লড়েছি, লড়তে থাকব। সত্যি কথা বলতে আমি ভয় পাই না। যারা সত্যি কথা কানে নিতে চান না তাদের অভ্যাস পাল্টাতে বলব।’

টুইটে জায়রা ওয়াসিমের নাম উল্লেখ করার পর তার ভক্তরা প্রশংসায় নেমেছেন। প্রশংসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে জায়রা টুইট করে জানিয়েছেন যে তিনি প্রশংসার আসল পাত্র নন। এই প্রশংসা তার ধর্মে প্রতি আস্থার জন্য বিপজ্জনক।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com