বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লকডাউন পরিস্থিতিতে স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দেবে ক্লুডিও

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : লকডাউন পরিস্থিতিতে স্বাস্থ্যসম্মত খাবারের অভিজ্ঞতা দিতে চালু হয়েছে নতুন ফুডটেক স্টার্টআপ ক্লুডিও। করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে নিজেদের তৈরি জীবাণুমুক্ত খাবার ও ডেলিভারির নিশ্চয়তা দিচ্ছে ক্লাউড ভিত্তিক এ স্টার্টআপটি।

ক্লুডিও স্বাস্থ্যসম্মত দেশি খাবারের পাশাপাশি নিজস্ব ব্র্যান্ডের ফাস্টফুডও তৈরি করছে। প্রতিষ্ঠানটির খাবারের ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ডো অন দ্য গো, ফ্রাই বক্স, হিরো বার্গার এবং দেশিও। এসব ব্র্যান্ডের মাধ্যমে পিজ্জা, বার্গার, ফ্রেঞ্চফ্রাই থেকে শুরু করে সাদা ভাত, সবজি, কালো ভুনা মাংসের মতো আইটেম সরবরাহ করে থাকে ক্লুডিও।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কিশোয়ার হাশমি বলেন, আমরা প্রথাগত হোটেলের পরিবর্তে ক্লাউড কিচেন কনসেপ্টে ঘরোয়া পরিবেশে খাবার তৈরি করছি। বিশ্বে বর্তমানে ক্লাউড কিচেন ধারণাটি দারুন জনপ্রিয়। করোনার প্রাদুর্ভাবে খাবার তৈরির প্রতিটি স্তরকে নিরাপদ রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা। স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা দিতে প্রযুক্তিগত গবেষণা সেল রয়েছে আমাদের। ব্যবস্থাপনা কাজটি হয় আমাদের নিজস্ব সফটওয়্যারে। এছাড়া দ্রুততম সময়ে খাবার অর্ডার প্রসেসিংয়ে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছি। কোনো একটি ব্র্যান্ড গ্রাহকের কাছে দেওয়ার আগে কয়েকটি স্তরে আমরা মানের বিষয়টি পর্যবেক্ষণ করি। এখানেও রয়েছে প্রযুক্তির ব্যবহার। সব ঠিকঠাক থাকলে এরপর আমরা ভোক্তার জন্য খাবারের আইটেমটি বাজারে ছাড়ছি।

পাঠাও ফুড, উবার ইটস ছাড়াও প্রতিষ্ঠানটির কলসেন্টারে ফোন করে খাবারের অর্ডার দেওয়া যাবে। কিশোয়ার হাশমি বলেন, আপাতত রাজধানীর কয়েকটি এলাকায় আমরা সেবা দিচ্ছি যেখানে খাবারের অর্ডার দিলে সর্বোচ্চ ৪৫ মিনিটের মধ্যেই ডেলিভারি দেওয়া হচ্ছে। অচিরেই অ্যাপ চালুসহ সেবার পরিধি বাড়ানো হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানা যাবে www.facebook.com/kludioasia ঠিকানায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com