বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৭ রোগ প্রতিরোধে পাতে রাখুন ধনেপাতা

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : রান্নার স্বাদ বাড়াতে ধনেপাতা ব্যবহার করা হয়। তবে আমরা অনেকেই জানি না যে, এই পাতার রয়েছে অনেক ওষুধিগুণ।

শরীরের বিভিন্ন অসুখ দূর করতেও এর জুড়ি মেলা ভার! আসুন জেনে নিই ধনেপাতার স্বাস্থ্যগুণ সম্পর্কে-

১. লিভার বা যকৃতকে সুস্থ রাখতে ধনেপাতা অত্যন্ত উপকারী একটি ভেষজ উপাদান।

২. ধনেপাতা শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল কমিয়ে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে।

৩. ডায়াবেটিস আক্রান্তদের জন্য ধনেপাতা খুবই উপকারী। ধনেপাতা রক্তে ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে আর রক্তের শর্করাও নিয়ন্ত্রণে রাখে। তাই ডায়াবেটিস রোগীরা এ পাতা খেতে পারেন।

৪. ধনেপাতার মধ্যে আয়রন থাকে। তাই রক্তস্বল্পতা রোধে সাহায্য করে এই খাবার।

৫. ধনেপাতার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় তা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান বিভিন্ন চর্মরোগ কমায়।

৬. দাঁত মজবুত করতে ও মাড়ির সুস্থতায় ধনেপাতা অত্যন্ত কার্যকর একটি ভেষজ।

৭. ধনেপাতার মধ্যে সিনিওল এসেনসিয়াল অয়েল এবং লিনোলিক অ্যাসিড থাকে, যা শরীরের পুরনো ব্যথা কমাতে সাহায্য করে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com