মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : টালিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক মা হচ্ছেন, এ খবর পুরোনো। নতুন খবর হচ্ছে মাস শেষেই তার ঘরে আসছে নতুন অতিথি।
ভারতীয় গণমাধ্যম জিনিউজকে কোয়েল জানিয়েছেন, এপ্রিলের শেষে বা মে মাসের শুরুর দিকে মা হব বলে প্রত্যাশা করছি।চিকিৎসকরা তাই বলেছেন।
২০১৩ সালের ১ ফেব্রুয়ারি দীর্ঘদিনের বন্ধু নিসপাল সিংহ রানকে বিয়ে করেন রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল। নিসপাল সিং রানে সুরিন্দার ফিল্মস-এর কর্ণধার। বিয়ে আগে দুইজনের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ছিল।
ফেব্রুয়ারিতে নিজের সপ্তম বিবাহবার্ষিকীতে প্রথমবারের মতো মা হতে যাওয়ার খবর জানান কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
সে সময় এক টুইট বার্তায় মা হওয়ার খবর নিশ্চিত করে এই অভিনেত্রী লিখেছিলেন, আমার মধ্যে এক নতুন জীবনের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি। আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি।
নগরকন্ঠ.কম/এআর