বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইফতারে প্রাণ জুড়াবে বেলের শরবত

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : গরমে ইফতারে খেতে পারেন বেলের শরবত। পেটের সমস্যায় ও খাবার হজমে বেলের শরবত খুব উপকারি।

পুষ্টিবিদেরাও বেলের শরবতের প্রশংসা করেন। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন বেলের শরবত। কারণ ঘরে তৈরি বেলের শরবত বেশি স্বাস্থ্যসম্মত।

ইফতারে কেন খাবেন বেলের শরবত?

হজমে সমস্যা আছে তাদের জন্য বেলের শরবত বেশ উপকারী। কাঁচা বেল ডায়রিয়ার রোগীদের জন্য বিশেষ ভাবে কাজ করে। বেল ফালি ফালি করে কেটে রোদে শুকিয়ে গুঁড়া করে উষ্ণ গরম পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

এছাড়া বেল ফালি ফালি করে কেটে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে পারেন। রাতে এক গ্লাস পানিতে তিনটি ফালি ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে পারে। ডায়রিয়া, আমাশয় জন্ডিস, যক্ষ্মা, উচ্চ রক্তচাপের জন্যও বেলের জুড়ি নেই।

কীভাবে বেলের শরবত তৈরি করবেন?

পাকা বেল পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। চামচ বা ছুরি ব্যবহার করে বেলের শক্ত খোসা ছাড়িয়ে এর শাঁস আলাদা করুন। এতে পরিমাণমতো পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর পানিতে ওই শাঁস গুলিয়ে নিন, যতক্ষণ না পরিপূর্ণ পানির সঙ্গে মেশে ততক্ষণ নাড়ুন। বেলের বীজগুলো আলাদা করে সরিয়ে

ফেলুন। ছেঁকে নিয়ে বেলের শরবত আলাদা করে ফেলুন। এতে প্রয়োজনে কিছুটা চিনি ও লেবুর রস দিয়ে গুলিয়ে নিন। প্রয়োজন হলে বরফের টুকরো যুক্ত করে ঠান্ডা করে নিন। এরপর পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com