মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ঐশীর নতুন গান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। করোনার এই সংকটে নতুন গান প্রকাশ করলেন এই সংগীতশিল্পী।

‘তিন কাল গিয়া এক কাল বাকি/ আর চলবে না হায় চালাকি/ সোনার বদন মাটি হইব/ থাকব না রং বাহার/ যৌবন গেলো হাসিতে খেলিতে আমার’—এমন কথার গানটির কথা ও সুর করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ।

জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি। নতুন এ গান প্রসঙ্গে ঐশী বলেন, হাবিব মোস্তফা মেধাবী গীতিকার ও সুরকার। তার গানের কথায়, সুরে নতুনত্ব ও গভীরতা রয়েছে। এই গানটিতে আমার শ্রোতারা আমাকে নতুনভাবে পাবেন।

করোনা সংক্রমণ রোধে ঘরবন্দি সময় কাটাচ্ছেন ঐশী। পরিবারের সঙ্গে সময় দেয়ার পাশাপাশি ঘরে বসেই নতুন গান কাভার করছেন। এছাড়া করোনা সংক্রমণ রোধে নানা সচেতনতামূলক ভিডিও তৈরি করছেন বলে জানিয়েছেন ঐশী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com