বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সহজে সবার প্রিয় জিলাপি শাহী জিলাপি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : এবার রমজান মাসে এলেও নেই দুপুরের পর থেকেই ইফতারের দোকানে দীর্ঘ লাইনের চিরচেনা সেই দৃশ্য। করোনার ভয়াবহ এই সময়ে সবাই যখন ঘরে, তখন ইফতারও তৈরি হচ্ছে নিজেদের রান্নাঘরেই। আর ইফতারের কমন আইটেম সবার প্রিয় জিলাপি।

জেনে নিন সবচেয়ে সহজে কম সময়ে ও অল্প খরচে কীভাবে তৈরি করবেন শাহী জিলাপি:

উপকরণ
ময়দা দেড় কাপ
বেকিং পাউডার এক চা চামচ
টক দই ২ টেবিল চামচ
লবণ সামান্য
পানি ৪-৬ টেবিল চামচ
জর্দার রং সামান্য।

সিরার জন্য
চিনি ২ কাপ, পানি তিন কাপ, এলাচ ৩টি, ঘি সামান্য।

ভাজার জন্য তেল।

যেভাবে করবেন
প্রথমেই চিনি ও পানি জ্বালিয়ে কিছুক্ষণ পরে এলাচ দিয়ে সিরা করে নেবেন। সিরায় আধা চা চামচ ঘি মিশিয়ে নিন।

ময়দার সঙ্গে বেকিং পাউডার ও দই দিয়ে মেশান। অল্প অল্প করে পানি মিশিয়ে একটু ঘন মিশ্রণ তৈরি করে নিন। খেয়াল রাখবেন যেন বেশি ঘন না হয়।

পরিষ্কার প্যাকেট বা সসের বোতলে জিলাপির মিশ্রণ নিয়ে নিন। এবার প্যানে তেল গরম হলে প্যাকেট বা বোতল থেকে চেপে ধরে জিলাপির প্যাঁচ দিয়ে দিয়ে পছন্দমতো ছোট-বড় আকারের জিলাপি মাঝারি আঁচে দু’পাশেই ভেজে নিন।

হালকা গরম থাকা সিরায় ভাজা জিলাপিগুলো দিয়ে ৪/৫ মিনিট রাখুন। তুলে নিয়ে পরিবেশন করুন দারুণ মজার শাহী জিলাপি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com