বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইফতারে চিকেন স্যুপ

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ইফতারিতে ভাজাপোড়া খাবার বেশি খাওয়া হয়ে থাকে। প্রতিদিন ভাজাপোড়া খাবার খেলে অনেকের পেটের পীড়াসহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।
এ সময় এমন কিছু খাওয়া প্রয়োজন, যা হজমের জন্য ভালো এবং পুষ্টিগুণেও ভরপুর হয়। আর ইফতারে খেতে পারেন চিকেন স্যুপ।

এই স্যুপ রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রদাহরোধী, পুষ্টিতে ভরপুর, শরীর আর্দ্র রাখে এবং সংক্রমণ রোধ প্রতিরোধ করে। এ ছাড়া রোজায় হজমের সমস্যায় খেতে পারেন চিকেন স্যুপ।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন চিকেন স্যুপ¬–

উপকরণ

মুরগির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, রসুন কুচি ১ টেবিল-চামচ, আদাকুচি আধা চা-চামচ, কাঁচামরিচ-কুচি ১টি, গোলমরিচ-গুঁড়া আধা চা-চামচ।

লবণ ১ চা-চামচ, স্বাদমতো লবণ বা টেস্টিং সল্ট চা-চামচের চারভাগের একভাগ, মাখন ১ টেবিল–চামচ, লেবুর রস ১ চা-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ১ চা-চামচ, ডিম ১টি, পানি ৫ কাপ ও ধনেপাতার কুচি ১ চা-চামচ।

চাইলে যে কোনো সবজিও দেয়া যাবে। তবে তা নিজের পছন্দমতো।

যেভাবে তৈরি করবেন

চুলায় পানি দিন এবং মাংস পানিতে সেদ্ধ করুন। পানি প্রায় দুই কাপ পরিমাণমতো হয়ে এলে নামিয়ে পানিটা ছেকে নিন।

পেঁয়াজ, রসুন ও আদাকুচি একসঙ্গে মাখন দিয়ে ভেজে বেরেস্তা করে উঠিয়ে রাখুন। এবার ওই ছেকা পানিটা চুলায় দিয়ে ডিম, কর্ণফ্লাওয়ার আর লেবুর রস বাদে বাকি সব উপকরণ দিয়ে নাড়তে থাকুন। ডিম আর লেবুর রস একসঙ্গে ফেটিয়ে আস্তে আস্তে স্যুপে ঢেলে নাড়তে থাকুন। এখন বেরেস্তা দিয়ে দিন। ধনেপাতা ছিটিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার গরম গরম মুরগির স্যুপ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com