বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চিজি চিকেন পাস্তা

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ইফতারে ঘরেই তৈরি করুন রেস্ট্রুরেন্টের মতো চিকেন পাস্তা উইথ হোয়াইট সস অ্যান্ড চিজ।

হোয়াইট সস বানানোর উপকরণ
২ টেবিল চামচ তেল
২ টেবিল চামচ আটা
২৫০ গ্রাম দুধ
গোলমরিচের গুঁড়া, লেবুর রস ও রসুন কুচি পরিমাণমতো

প্রণালী
প্রথমে হোয়াইট সস বানানোর জন্য একটি প্যানে তেল গরম করে আটা দিয়ে নাড়তে থাকুন। দুধ দিয়ে নাড়তে নাড়তে ঘন হয়ে গেলে গোলমরিচের গুঁড়া, লেবু রস, রসুন কুচি দিন। আরও কিছু সময় জ্বালিয়ে তৈরি করে নিন হোয়াইট সস।

চিকেন পাস্তা বানানোর উপকরণ
৫০০ গ্রাম সেদ্ধ পাস্তা
আধা কাপ তেল
পেঁয়াজ কুচি এককাপ
রসুন কুচি ২টেবিল চামচ
টমেটো কুচি ৪টেবিল চামচ
টমেটো সস ২টেবিল চামচ
সয়া সস ২টেবিল চামচ
চিলি সস ১টেবিল চামচ
উস্টার সস শুকনা মরিচের গুঁড়া পরিমাণমতো
টেস্টিং সল্ট (ইচ্ছা)
২৫০ গ্রাম মুরগির বুকের মাংস কুচি।
হোয়াইট সস
২৫০ গ্রাম চিজ গ্রেট করা
পানি পরিমাণমতো।

প্রণালী
এবার একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি দিয়ে নাড়তে হবে। কিছু সময় নেড়ে তাতে টমেটো সস, সয়া সস, চিলি সস, উস্টার সস দিয়ে তারপর শুকনা মরিচের গুঁড়া ও টেস্টিং সল্ট দিয়ে মুরগির বুকের মাংস কুচি, হোয়াইট সস ও চিজ দিন। পরিমাণমতো পানি দিয়ে কষিয়ে নিন। পাস্তা আরও কিছুক্ষণ রান্না করুন।
ব্যস, তৈরি হয়ে গেল চিকেন পাস্তা উইথ হোয়াইট সস অ্যান্ড চিজ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com