বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনাভাইরাস: বিপজ্জনক হতে পারে ফ্রিজ!

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা মহামারীর সময়ে ফ্রিজও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ববিখ্যাত ভাইরোলজিস্ট ডক্টর ওয়ার্নার গ্রিন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি বে এরিয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কতার কথা জানিয়েছেন।

আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজির ২০১০ সালের একটি গবেষণার ভিত্তিতে ওয়ার্নার গ্রিন বলেন, সার্স-কভ ভাইরাসের সঙ্গে কোভিড-১৯ বা সার্স-কভ-২ ভাইরাসের খুবই মিল রয়েছে। আর ওই সার্স-কভ ভাইরাসটি কম আর্দ্রতা এবং ৪.৪ ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় আরও সতেজ হয়ে ওঠে।

২০১০ সালের ওই গবেষণায় দেখা গেছে, ফ্রিজের ভেতরে সার্স-কভ ভাইরাস অন্তত ২৮ দিন জীবন্ত টিকে থাকতে পারে।

ডক্টর ওয়ার্নার গ্রিন বলেন, ফ্রিজকে সঠিকভাবে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার বা জীবাণুনাশক দিয়ে পরিচ্ছন্ন করতে হবে। বাজার থেকে কিছু কিনে আনলে তা আগে খুবই ভালো করে জীবাণুমুক্ত করতে হবে।

লাইজল বা ৪ লিটার পানির সঙ্গে ১/৩ কাপ ব্লিচ কিংবা গরম পানিতে কিছুটা সাবান মিশিয়ে তাতে একটি শুকনো তোয়ালে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তার পর খাবারের বাক্স বা প্যাকেটগুলো খুব ভালো করে ওই তোয়ালে দিয়ে কয়েকবার পরিষ্কারের পর ফ্রিজে রাখতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com