বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রোজায় ক্লান্তি দূর করে মুহূর্তেই সজীবতা

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : সারাদিন রোজা রাখার পর ইফতার হওয়া চাই স্বাস্থ্যকর ও প্রশান্তির। গরমে ও ক্ষুধায় সন্ধ্যায় আমাদের শরীর ক্লান্ত হয়ে আসে। জেনে নিন কয়েকটি পানীয়র রেসিপি। যেগুলো খুব সহজেই ক্লান্তি দূর করে মুহূর্তেই সজীবতা এনে দেবে।

তৈরি করুন:

কাঁচা আমের জুস

উপাদান: ২টি কাঁচা আম, ১ কাপ চিনি, বরফ কুচি ২ কাপ, জিরা গুঁড়া-১ চা চামচ, ফ্রুটস কালার ২ ফোঁটা, লবণ ও গোলমরিচ গুঁড়া সামান্য।

যেভাবে করবেন: প্রথমে আমগুলো ধুয়ে কুঁচি করে কেটে নিন। এবার আম কুচি, চিনি, রং, লবণ, জিরা গুঁড়া, গোল মরিচগুঁড়া এবং বরফ দিয়ে ব্লেন্ড করে নিন। তৈরি হয়ে গেল কাঁচা আমের জুস।

দই শরবত

যা লাগবে: পানি ৬ গ্লাস, মিষ্টি দই-৪ কাপ, গোলমরিচ গুঁড়া সামান্য, বিট লবণ ও লবণ স্বাদমতো, বরফ ও চিনি পছন্দমতো।

প্রণালী: দইয়ের সঙ্গে পানিসহ সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করুন, ব্যস তৈরি। এবার স্বচ্ছ গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন দই শরবত।

তেঁতুলের শরবত

উপকরণ: তেঁতুল, বিট-লবণ, চিনি, কাচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, মরিচের গুঁড়া, পানি।

প্রণালী: প্রথমে তেঁতুল থেকে বিচি আলাদা করে একটি পাত্রে তেতুল গুলে নিন। গোলানো তেঁতুলের সঙ্গে পরিমাণমতো পানি মিশান। তেঁতুলের সঙ্গে চিনি, বিট-লবণসহ সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ১৫ মিনিট ফ্রিজে রাখুন।

এবার তেঁতুলের মিশ্রনটি অন্য একটি পাত্রে ছাকনি দিয়ে ছেকে নিন। হয়ে গেলো সুস্বাদু তেঁতুলের শরবত।
এই গরমে রোজায় আমাদের শরীরের পানিসল্পতা দূর করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ থাকতে বাজারের বোতলজাত জুসের বদলে ঘরে তৈরি স্বাস্থ্যকর জুস পান করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com