মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : আজ মহান মে দিবস। মহামারি করোনার কারণে এবার দিবসটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পালন করা সম্ভব হচ্ছে না। ঘরবন্দি এই সময়ে ফেসবুক লাইভের মধ্য দিয়ে দিবসটি পালনের উদ্যোগ নিয়েছে থিয়েটার পত্রিকা ক্ষ্যাপা। আজ ক্ষ্যাপার ফেসবুক পেজ থেকে তিনটি লাইভ পর্ব সরাসরি সম্প্রচার করা হবে।
বিকেল ৪টায় আলাপনে অংশ নেবেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। সঞ্চালনায় থাকবেন আজাদ আবুল কালাম। রাত ৯টায় পাপেট পরিবেশন করবেন মঞ্চ অভিনেত্রী কাজী রোকসানা রুমা। সঞ্চালনা করবেন হুমায়ূন আজম রেওয়াজ। রাত সাড়ে ১০টায় আবৃত্তি পরিবেশন করবেন নন্দিত আবৃত্তিশিল্পী রবিশঙ্কর মৈত্রী। সঞ্চালনা করবেন মজুমদার বিপ্লব।
ক্ষ্যাপার ফেসবুক লাইভ সম্প্রচারের দায়িত্বে রয়েছেন পাভেল রহমান, অপু মেহেদী, প্রসেনজিত রায়, মাহফুজ সুমন, শাহনাজ জাহান, শাকিল মাহমুদ, ইমরান, পারভেজ, স্বপন, রণধীর প্রমুখ।
গত ৮ এপ্রিল থেকে প্রতিদিন ফেসবুকে অনলাইন আড্ডা সম্প্রচার করছে ক্ষ্যাপা। ইতোমধ্যে ৩৬টি আড্ডায় অংশ নিয়েছেন দেশ-বিদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
নগরকন্ঠ.কম/এআর