মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

এই দুঃসময়ে গান প্রকাশ করিই-বা কী করে

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনার সংক্রমণ রোধে ঘরবন্দি দিন কাটাচ্ছেন সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। কনসার্ট, রেকর্ডিং বন্ধ থাকায় অখন্ড অবসর তার হাতে। পরিবারের সঙ্গে সময় কাটছে বলে জানিয়েছেন এই শিল্পী।

কর্নিয়া বলেন—‘সব কনসার্ট, রেকর্ডিং বন্ধ। বাসাতেই আছি। পরিবারের সঙ্গে সময় কাটছে। পরিবারকে সময় দিচ্ছি। তবে সারা দিন রোজা রেখে গানবাজনা তেমন করা হয় না। সন্ধ্যার পর হালকা প্র্যাকটিস করছি।’

নিরাপদে ঘরে থাকলেও দেশের এই পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কর্নিয়া। একক নতুন কোনো গানে কণ্ঠ না দিলেও করোনা সচেতনতামূলক কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এসব গানের ভয়েস বাড়ি বসেই দিয়েছেন।

নতুন গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে কর্নিয়া বলেন—‘কয়েকটি নতুন গান ছিল। তা নিয়ে কিছু মিউজিক ভিডিও করা ছিল। এগুলো গত পয়লা বৈশাখ বা ঈদে মুক্তি পাওয়ার কথা। কিন্তু করোনার কারণে সব বন্ধ আছে। আর মানুষের এই দুঃসময়ে গান প্রকাশ করিই-বা কী করে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com