মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ঋষি কাপুরের শেষকৃত্যে ফোন হাতে রাখায় বিতর্কে আলিয়া

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঋষি কাপুরের শেষকৃত্যে সবাই যখন শেষ শ্রদ্ধা জানাচ্ছিলেন, আলিয়া তখন হাতে ফোন ধরে ছিলেন। এই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই সমালোচনা ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হয়েছে আলিয়াকে। হবু শাশুড়ির অনুরোধ রাখতে গিয়েই বিপাকে পড়েছেন আলিয়া ভাট।

জানা গেছে, নিতু সিং এর অনুরোধে ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমারকে ভিডিও কল করেছিলেন আলিয়া। লকডাউনের কারণে বাবার মৃত্যু সংবাদ পেয়ে দিল্লি থেকে সড়ক পথেই রওনা হলেও শেষকৃত্যের আগে পৌঁছাতে পারেননি তিনি। তাই ভিডিও কলের মাধ্যমে বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে হয়েছে তাকে।

ঋষি কাপুর ক্যানসারে ভুগে বৃহস্পতিবার ৩০ এপ্রিল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। হাসপাতাল থেকে ঋষি কাপুরকে মুম্বাইয়ের বাড়িতে নেওয়ার প্রস্তুতি থাকলেও লকডাউন পরিস্থিতির কারণে অনুমতি দেয়নি মুম্বাই পুলিশ। তাই হাসপাতাল থেকে সরাসরি দক্ষিণ মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে ঋষি কাপুরের মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে তার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com