মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

যশের সঙ্গে ‍জুটি বাঁধবেন তামান্না

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তামিল, তেলেগু ও হিন্দির পর এবার কন্নড় ভাষার সিনেমায় তার অভিষেক ঘটতে যাচ্ছে।

জনপ্রিয় অভিনেতা যশের সঙ্গে জুটি বাঁধবেন দক্ষিণের ‘মিল্কি বিউটি’খ্যাত এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করবেন নারথান। এই সিনেমা পুরো ভারতেই মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।

এর আগে কন্নড় সিনেমার অভিনেতা পুনিথ রাজকুমারের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তামান্না। এছাড়া কে.জি.এফ-চ্যাপটার ওয়ান সিনেমার আইটেম গানে নেচেছেন। তবে সবকিছু ঠিক থাকলে এটি হবে কন্নড় ভাষায় তার প্রথম পূর্ণাঙ্গ সিনেমা।

২০১৮ সালে মুক্তি পাওয়া কে.জি.এফ- চ্যাপটার ওয়ান সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পান যশ। সিনেমাটি দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে। বেশ কয়েকটি রেকর্ডও গড়ে এটি। বর্তমানে এর সিক্যুয়েল কে.জি.এফ-চ্যাপটার টু সিনেমা নিয়ে ব্যস্ত এই অভিনেতা। শোনা যাচ্ছে, এই সিনেমা মুক্তির পরই তামান্নার সঙ্গে সিনেমাটির শুটিং শুরু করবেন।

কে.জি.এফ- চ্যাপটার টু সিনেমা পরিচালনা করছেন প্রশান্ত নীল। যশ ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— অচ্যুত কুমার,নাসের,অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। চমক হিসেবে থাকছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আগামী ২৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com